বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেট না পাওয়ায় জামাত বিএনপির ৬ নেতা কে ছুরিকাঘাত করলেন ছাত্রদল নেতা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে এলোপাথারি ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছ শিবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে।

আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসান (২৬) কে আটক করেছে পুলিশ। মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
গতকাল রাত ১১ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে জাসাসের আহবায়ক রশিদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫), পৌর যুব জামায়াত বাইতুল মালের নেতা ফুল মিয়ার (৩৫) নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,চৌমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দাকানে একটি সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের সাথে বাকবিতন্ডা হয়। পরে মারুফ ফোন দিয়ে তার সহযোগিদের নিয়ে ধারালো অস্ত্র হাতে ফুল মিয়ার উপর হামলা চালায়। এ সময় আশপাশে থাকা বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে মারুফকে বাঁধা দিলে ধারালা ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করলে অন্তত ৬ জন আহত হয়।

পর স্থানীয়রা আহতদরর উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, দোকান সিগারট চেয়ে না পাওয়ার জেরে মারুফ হাসানের এলোপাথারী ছুরিকাঘাতে দাকান মালিক পৌর যুব জামায়াতর বাইতুল মালের দায়িত্ব প্রাপ্ত নেতা ফুল মিয়া সহ বিএনপির ৫ জন আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেখান থেকে অভিযুক্ত শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ হাসান কে আটক করা হয়। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয়

ফুলছড়িতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও বাণিজ্যের অভিযোগ, তালিকায় আ.লীগ-জাপার নেতাকর্মীরাও!

error: Content is protected !!

সিগারেট না পাওয়ায় জামাত বিএনপির ৬ নেতা কে ছুরিকাঘাত করলেন ছাত্রদল নেতা

প্রকাশের সময়: ০৩:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪