মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকদের মহাসড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধি : গোবিন্দগঞ্জে হিমাদ্রি ক্লোড স্টোরেজে আজ ভোর থেকেই কৃষকরা এসে ক্লোড স্টোরেজের সামনের মেইন গেটে বুকিং স্লিপ দেয়ার দাবী জানিয়ে দীর্ঘক্ষন ধরে ভীড় করলে,হিমাদ্রি ক্লোড স্টোরের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, স্টোরে ধারন ক্ষমতা অনুযায়ী বুকিং কার্ড বিক্রি হয়ে গেছে।

তখন কৃষকরা বলেন,একদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধি,অপরদিকে গত ১৫ফেব্রুয়ারি থেকে কার্ড বিক্রি শুরু হয়েছে, আজ ১৮ ফেব্রুয়ারী কার্ড শেষ হয়ে গেল,এমন উত্তরে অসন্তোষ দেখা দেয় কৃষকদের মাঝে। তারা হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে বুকিং কার্ডের দাবীতে হিমাদ্রি ক্লোড স্টোরেজ লিমিটেড এর সামনে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আলুর রাখার জন্য বুকিং স্লিপ দেয়ার দাবী জানান।

এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান,গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম,হাইওয়ে ওসি মোজাফফর হোসেন,পুলিশ পরিদর্শক তদন্ত আবু ইকবাল পাশা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর চড়াও বহিষ্কৃত বিডিআর সদস্য আলমগীর: ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মব উসকে দেওয়ার অভিযোগ

error: Content is protected !!

হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকদের মহাসড়ক অবরোধ

প্রকাশের সময়: ০৪:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫