বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের বিরুদ্ধে পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাঁসিতলা ও চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউও) রাকিবুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদ, পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানাদনো হয়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ভবিষ্যতের তারকা খোঁজার লড়াই: গাইবান্ধায় জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন

error: Content is protected !!

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

প্রকাশের সময়: ০৭:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫