শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ৩৬৫ বার পড়া হয়েছে

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুর এলাকায়  বাস ও ট্রাকের ধাক্কায় উল্টে  একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন যাত্রী পুড়ে মারা গেছেন।এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতদের মধ্যে একজন শিশুর পরিচয় পাওয়া গেছে। তার নাম রবজার (৭)। সে কুমিল্লার অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। বাকি দুজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে একজন পুরুষ ও একজন নারী বলে ধারণা করেছে পুলিশ।

আহতরা হলেন, নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। তাদের সকলের ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী উঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়কের ওপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিক উদ্দিন মুন্সি বলেন, ‘আমরা এসে তিনজনকে জীবিত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। আর শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করি। এর আগে আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘নিহতদের মধ্যে একজন মেয়ে শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে।’

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

ট্রাকের ধাক্কায় মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশের সময়: ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯