বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের ভোটাধিকারের জন্য বিএনপি লড়াই করছে — অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের ভোটাধিকারের জন্য দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে।

১৪ জুলাই সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপি এই কর্মসূচির আয়োজন করে, যেখানে স্থানীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তব্যে অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তারা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন হতে হবে।”

পরে তিনি অত্র এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন।

এ সময় সাদুল্লাপুর উপজেলা ও ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দও তার সঙ্গে ছিলেন।

জনপ্রিয়

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

error: Content is protected !!

মানুষের ভোটাধিকারের জন্য বিএনপি লড়াই করছে — অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক

প্রকাশের সময়: ১২:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫