মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপাড়া হাট-বাজারের গাছ কাটছে স্থানীয়রা হাটের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি ইজারাদারের

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া হাট-বাজারের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত বাসা-বাড়ি ও দোকান ঘর উচ্ছেদ করে সীমানা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। স্থানীয়রা হাটের সরকারি গাছও কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছৈ।

গেল রবিবার  হাটের পশ্চিমে রাস্তা সংলগ্ন কয়েকটি বড় বড় আম গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। হাট সংলগ্ন জায়গার মালিক রুবেল মিয়া নিজেদের বলে এগুলো কেটে নিচ্ছেন।

তিনি জানান, হাট সংলগ্ন ৮ শতাংশ জমির মালিক আমরা। তবে এর মধ্যে শতক দুয়েক জমি হাটের থাকলেও তা আমরা রেকর্ড নিতে পারি নি। গাছগুলো আমাদের। তাই গাছ কেটে নিচ্ছি।

এসময় সাংবাদিকদের উপস্থিতিতে ইজারাদার কাজী মো. এহসানুল হক রিপন জানান ,সীমানা নির্ধারণ করে গাছগুলোর মালিকানা নির্দিষ্ট করা জরুরি।

তিনি জানান, বিগত মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা নির্ধারণের আবেদন করি। এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয়রা হাটের জায়গা দখলসহ গাছগুলো কাটতে সাহস পাচ্ছে। আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বিষয়টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের চোখে ধুলো: কুলিয়ারচরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা চম্পট

error: Content is protected !!

চাঁদপাড়া হাট-বাজারের গাছ কাটছে স্থানীয়রা হাটের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি ইজারাদারের

প্রকাশের সময়: ০৮:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫