মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাত কেড়ে নিলো তিন সন্তানের বাবার প্রাণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি চরে এই ঘটনা ঘটে।

নিহত কৃষক আব্দুল আজিজ মিয়া (৪০) ওই ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আজিজ মাঠে ধানের চারা রোপণের কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং মুহূর্তের মধ্যেই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নৌকাযোগে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নৌকা ঘাটেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আজিজ মিয়ার পরিবারে তিন সন্তান রয়েছে—দুটি ছেলে ও একটি মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, আজিজ ছিলেন পরিশ্রমী ও সহজ-সরল একজন মানুষ। হঠাৎ তার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং সরকারি সহায়তা পাওয়ার আশ্বাস দিয়েছেন।

জনপ্রিয়

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

error: Content is protected !!

বজ্রপাত কেড়ে নিলো তিন সন্তানের বাবার প্রাণ

প্রকাশের সময়: ০৩:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫