বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারি বৃষ্টিতে কিশোরগাড়ীতে ভাঙনে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ভারি বৃষ্টিতে ভাঙনের শিকার ১০ পরিবার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বালুপাড়া গ্রামে ভারি বৃষ্টিতে ভাঙনের শিকার হয়ে ১০টি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— মাহাবুর মণ্ডল, শাহাবুল মণ্ডল, মাহফুজার মণ্ডল, হাসিম মণ্ডল, পিয়ারা বেগম, পাপেল মণ্ডল, মোস্তাফিজার, আশরাফুল, নান্নু মিয়া ও সাহারুল মিয়া।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে বৃষ্টির পানির স্রোতে মাটি ধসে ভাঙন দেখা দেয়, এতে বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, প্রতি বছরই এলাকাটি ভাঙনের শিকার হয়; দ্রুত জিও ব্যাগ ডাম্পিং ও প্যালাসাইডিং নির্মাণ না করলে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

নবাগত ইউএনও শেখ জাবের আহম্মেদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়

তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি-আসবাবপত্র গায়েব: তদন্তে প্রশাসন

error: Content is protected !!

ভারি বৃষ্টিতে কিশোরগাড়ীতে ভাঙনে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত

প্রকাশের সময়: ০২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫