রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে এবার অনলাইনে আবেদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক, পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো।‘এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।’

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

জনপ্রিয়

হাসপাতালে সন্তান প্রসবের পর ‘মৃত’ বলে বিক্রি: ৪ বছর পর জীবিত থাকার খবরে তোলপাড়

error: Content is protected !!

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে এবার অনলাইনে আবেদন

প্রকাশের সময়: ০৩:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬