শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​আমেরিকার সাথে বাংলাদেশের সকল অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ডিবি রোডে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির সমালোচনা করে বলেন, এসব অসম চুক্তির ফলে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। অবিলম্বে জনস্বার্থবিরোধী এসব চুক্তি বাতিলের দাবি জানান তারা।

​বক্তারা আরও বলেন, কেবল বাংলাদেশেই নয়, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দস্যুতা ও সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলছে। এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়।​সমাবেশে উপস্থিত ছিলেন,গোলাম রাব্বানী, জেলা আহ্বায়ক, বাসদ,মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সভাপতি, সিপিব,জাহিদুল হক, সদস্য, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, গাইবান্ধা জেলা শাখা,পরমানন্দ দাস, জেলা সদস্য, বাসদ (মার্কসবাদী) প্রমুখ।

​সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। সভায় জোটের অন্যান্য স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

জনপ্রিয়

বিনোদন কেন্দ্র নাকি বাণিজ্যিক মেলা? গাইবান্ধা পৌর পার্ক এখন ‘টাকা বানানোর মেশিন’!

error: Content is protected !!

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময়: ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬