বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁওতাল নারীদের ওপর হামলা: উত্তাল গোবিন্দগঞ্জ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল নারীদের ওপর বর্বরোচিত হামলা ও ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে সাঁওতাল সম্প্রদায়। আজ বুধবার দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাগদা বাজারে এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত গ্রেফতার না করলে থানা ও এসপি অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

​বিক্ষোভকারীরা জানান, গত ১২ এপ্রিল পৈত্রিক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে বাগদা এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন আদিবাসীরা। সেই সমাবেশে স্থানীয় একদল সশস্ত্র ভূমিদস্যু ও মাস্তান অতর্কিত হামলা চালায়। হামলায় ৪ জন নারীসহ অন্তত ৫ জন আদিবাসী গুরুতর আহত হন।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্বরোচিত এই হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আদিবাসীদের হুমকি দিচ্ছে। পুলিশের এই নিস্পৃহতাকে ‘ভূমিদস্যুদের প্রতি পরোক্ষ মদদ’ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

​বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ড. ফিলিমন বাসকে বলেন,​”আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদিকে বাপ-দাদার জমি দখল হচ্ছে, অন্যদিকে আমাদের নারীদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানো হচ্ছে। এত কিছুর পরও পুলিশ যদি ভূমিদস্যুদের আড়াল করার চেষ্টা করে, তবে এর পরিণাম হবে ভয়াবহ।”

​সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু ও সাঁওতাল নেত্রী অঞ্জলী মুর্মু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আদিবাসীদের ওপর এই হামলা পরিকল্পিত। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

​সমাবেশ শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আগামীতে থানা ঘেরাও এবং পুলিশ সুপারের কার্যালয় অবরুদ্ধ করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মহাসড়কে একটি মিছিল বের করেন, যা বাগদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা খোকন সুইটেন মুর্মু, বৃটিশ সরেন, স্যাম বালা ও দীপন দেওয়ানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করল চাঁদাবাজরা: মক্কা মৃতিকালয়ে লঙ্কাকাণ্ড, নগদ টাকা লুট

error: Content is protected !!

সাঁওতাল নারীদের ওপর হামলা: উত্তাল গোবিন্দগঞ্জ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের সময়: ০৩:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬