রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১০ নং ঘাগোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর ঘাগুয়া সরকারপাড়া  নিজ বাড়ি থেকে আসামি শাকিল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের  পকেট থেকে ২০ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাকিল মিয়া ওই গ্রামের মৃত সাদ মিয়ার ছেলে।

​এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৪৩)।

​পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে মাদক ও মনোরঞ্জনের আখড়া! সার্জেন্ট জাহাঙ্গীরের কেলেঙ্কারি ধামাচাপা দিতে লাখ টাকার রফাদফার অভিযোগ

error: Content is protected !!

গাইবান্ধায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০২:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬