রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি’র আলটিমেটাম, প্রশাসনের অ্যাকশন: গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে বালু উত্তোলনকালে ৬ ড্রেজার ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন। মহিমাগঞ্জ ইউনিয়নের বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আকস্মিক অভিযান চালিয়ে ৬টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

গেল শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত বাঙালি নদীর পান্থামারী থেকে বামনহাজরা গ্রাম অংশে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

​স্থানী সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সরাসরি নেতৃত্বে ও উপস্থিতিতে এই টাস্কফোর্স অভিযান চালানো হয়। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়ে সংসদ সদস্য নিজেই ট্রলারযোগে বাঙালি নদীতে নামেন। মাত্র এক কিলোমিটারের এই নদীপথে একের পর এক অবৈধ ড্রেজার মেশিন সচল দেখে তাৎক্ষণিক তা ধ্বংসের নির্দেশ দেন এমপি। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলেই একে একে ৬টি ড্রেজার মেশিন ভেঙে ও পুড়িয়ে অকেজো করে দেন। তবে অভিযানের টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​অভিযানকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামসীদ ইরাম খান এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির দপ্তর দায়িত্বে থাকা সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, যুবদল নেতা কাজী রিপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​নদীতে অভিযান চলাকালেই সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদ সদস্য আলহাজ্ব শামীম কায়ছার লিংকন অত্যন্ত কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গোবিন্দগঞ্জের মাটিতে অবৈধভাবে বালু উত্তোলন, ফসলি জমির মাটি কাটা কিংবা মাদকের মতো মরণব্যাধির বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছি। নদী থেকে এই অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে আমাদের বিভিন্ন গ্রাম ও ঐতিহ্যবাহী বাজার এলাকা, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

​তিনি আরও বলেন, “আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি। একই সাথে প্রশাসনের প্রতি আমার স্পষ্ট নির্দেশ—এই অভিযান যেন নিয়মিত চালু থাকে। নদী ও পরিবেশ ধ্বংসকারী এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এদের পেছনে কার হাত আছে, তা দেখা হবে না।

​এদিকে সংসদ সদস্য ও প্রশাসনের এই আকস্মিক ও কঠোর অভিযানে নদীর দুই পাড়ে থাকা শত শত সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দারা তাৎক্ষণিকভাবে এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এমপি ও প্রশাসনকে অভিনন্দন জানান। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং নদী রক্ষায় এই ধরনের কড়া অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

বাদিয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত: ঘটনা ধামাচাপা দিতে মরিয়া স্থানীয় দালাল চক্র!

error: Content is protected !!

এমপি’র আলটিমেটাম, প্রশাসনের অ্যাকশন: গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে বালু উত্তোলনকালে ৬ ড্রেজার ধ্বংস

প্রকাশের সময়: ১০:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬