মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগের পূর্বাভাস ও ফুলছড়ির ‘ফ্রন্টলাইনার্স

নদীপাড়ের মানুষের কাছে বন্যা মানেই এক চিরচেনা আতঙ্ক। তবে এবার সেই আতঙ্ককে প্রস্তুতি দিয়ে জয় করতে চায় ফুলছড়ি উপজেলা প্রশাসন। সম্ভাব্য বন্যার আশঙ্কার মাঝেই সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে বিশেষ এক সভাগৃহ রূপ নিয়েছিল দুর্যোগ জয়ের রণকৌশল কেন্দ্রে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান যখন গ্রাম পুলিশদের সামনে আগামী কয়েক দিনের বন্যার পূর্বাভাস ও সর্তকতা তুলে ধরছিলেন, তখন সেটি কেবল কোনো দাপ্তরিক ব্রিফিং ছিল না, ছিল এক মানবিক আহ্বান।
ইউএনও গ্রাম পুলিশদের উদ্দেশ্য করে বলেন, “ত্রাণ পৌঁছানোর চেয়েও বড় কাজ মানুষের জীবন বাঁচানো।” তিনি নির্দেশ দেন, নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে যেন এখনই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। বিপদের মুখে থাকা স্কুলগুলোর তালিকা দ্রুত তৈরি করে প্রশাসনকে জানানোর তাগিদ দেন তিনি, যাতে শিক্ষার আলো নদীগর্ভে হারিয়ে না যায়।

প্রশাসনের এই আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের প্রহরীদের এই সক্রিয়তা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে ফুলছড়ি এবার বন্যাকে মোকাবিলা করবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সাহসের সাথে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

জনপ্রিয়

ফ্যামিলি কার্ড সুপারভাইজার ও তথ্য সহকারি নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে তাণ্ডব, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা

error: Content is protected !!

দুর্যোগের পূর্বাভাস ও ফুলছড়ির ‘ফ্রন্টলাইনার্স

প্রকাশের সময়: ০২:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬