
গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মণ্ডল জীম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাদুল্লাপুর পশ্চিমপাড়ার ‘তালের তল’ এলাকা থেকে তাকে হেফাজতে নেয় থানা পুলিশ।
গ্রেফতার জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় তালের তল এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তবে কোন সুনির্দিষ্ট অভিযোগ বা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
নিজস্ব প্রতিবেদক 


















