বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অসুস্থ গরুর মাংস জব্দ, কসাইয়ের নগদ দণ্ড!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

অসুস্থ গরুর মাংস সাধারণ মানুষের পাতে তুলে দিয়ে বাড়তি লাভের স্বপ্ন দেখেছিলেন জেলাল শেখ। তবে সেই অসদুপায় আর গোপন থাকেনি; শেষমেশ লাভের বদলে গুণতে হলো ২৫ হাজার টাকার দণ্ড, আর সব মাংসের ঠিকানা হলো মাটির নিচে।

​মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর শহরের বাজার মোড় এলাকায় এই অসাধু বাণিজ্যের ইতি টানেন ভ্রাম্যমাণ আদালত।

​উপজেলা প্রশাসন জানায়, বাড়িতে চুপিসারে পা ও পেটের জটিল রোগে ভোগা একটি অসুস্থ গরু জবাই করেছিলেন কসাই জেলাল। এরপর সেই মাংস টাটকা বলে বিক্রির উদ্দেশ্যে বাজারে নামান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

​অভিযানের মুখে কোনো ফাঁকিবাজি কাজে আসেনি; অপরাধ স্বীকার করে নেন জেলাল শেখ। তাৎক্ষণিকভাবে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান জানান, জব্দ করা মাংসগুলো মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। তাই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত সেগুলো মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

​জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে ইউএনও রওজাতুন জান্নাত হুঁশিয়ারি দেন, খাবারের নামে এমন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির চেষ্টা করলে ভবিষ্যতেও কাউকে ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয়

শেখ হাসিনার জন্মদিনের মিছিলে নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

error: Content is protected !!

সাদুল্লাপুরে অসুস্থ গরুর মাংস জব্দ, কসাইয়ের নগদ দণ্ড!

প্রকাশের সময়: ০৭:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬