শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর প্রশাসকের অসদাচরণের প্রতিবাদে গোবিন্দগঞ্জ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসদাচরণের অভিযোগ এবং দীর্ঘ ৭ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

​আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌর কার্যালয় চত্বরে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। হঠাৎ এ কর্মবিরতির কারণে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা ভোগান্তির মুখে পড়েন।

​কর্মবিরতি চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সাথে চরম অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। একই সাথে দীর্ঘ সাত মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও প্রশাসকের আচরণগত পরিবর্তন না হলে পৌর এলাকার নাগরিক সেবা পুরোপুরি বন্ধসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা ছাইদুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মামুনুর রশিদ চৌধুরী, সার্ভেয়ার আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক সামিউল ইসলাম সৌরভ ও স্টোর কিপার মিজানুর রহমানসহ অনেকে।

​এ বিষয়ে আনীত অভিযোগের সত্যতা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আ.লীগ নেতা মাহাবুব প্রধান গ্রেফতার, পাঠানো হলো আদালতে

error: Content is protected !!

পৌর প্রশাসকের অসদাচরণের প্রতিবাদে গোবিন্দগঞ্জ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের সময়: ০২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬