শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতা মাহাবুব প্রধান গ্রেফতার, পাঠানো হলো আদালতে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী মাহাবুব প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের কাজী পাড়া (জামালপুর) এলাকা থেকে তাকে আটক করা হয়।

​মাহাবুব প্রধান উপজেলার আন্দুয়া সরকার পাড়া গ্রামের পল্লী চিকিৎসক মোজাম্মেল হক প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

​পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

​গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাকে গাইবান্ধা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আ.লীগ নেতা মাহাবুব প্রধান গ্রেফতার, পাঠানো হলো আদালতে

error: Content is protected !!

আ.লীগ নেতা মাহাবুব প্রধান গ্রেফতার, পাঠানো হলো আদালতে

প্রকাশের সময়: ১২:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬