সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাসেবায় গাইবান্ধাবাসীর পাশে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক: প্রাইম হাসপাতালে শুরু হলো চেম্বার

উত্তরবঙ্গের প্রখ্যাত ও জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক আজ রোববার থেকে গাইবান্ধার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখা শুরু করেছেন।

​অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এমবিবিএস ও এফসিপিএস (মেডিসিন)। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ দিন সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

​প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক নানা ব্যস্ততা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনকল্যাণমূলক দায়িত্ববোধ থেকেই তিনি নিয়মিত রোগী দেখার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গাইবান্ধা ও পার্শ্ববর্তী অঞ্চলের রোগীরা এখন থেকে নিজ এলাকাতেই তাঁর কাছ থেকে ইন্টারনাল মেডিসিন–সংক্রান্ত জটিল ও দীর্ঘমেয়াদি রোগের আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করতে পারবেন।

​কর্তৃপক্ষ আরও জানায়, প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গাইবান্ধা জেলা সদর হাসপাতাল রোডে অবস্থিত প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিনি নিয়মিত রোগী দেখবেন।

​রোগীদের সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৪-২১৫৪৫৫ অথবা ০১৭৩৩-৯০৯১৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয়

error: Content is protected !!

চিকিৎসাসেবায় গাইবান্ধাবাসীর পাশে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক: প্রাইম হাসপাতালে শুরু হলো চেম্বার

প্রকাশের সময়: ০৭:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬