সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অফিসে পুটুর মাদক বাহিনীর নগ্ন তান্ডব! প্রধান মন্ত্রী ছবি ও অফিস ভাঙচুর: রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

আজ সকাল ১১টায় ১১নং গিদারী ইউনিয়ন বিএনপি পার্টি অফিসে নগ্ন হামলা ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী এখলাছুর রহমান পুটু ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর উপর। প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে চিহ্নিত মাদকসম্রাট পুটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। শুধু তাই নয়, এ সময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা মরহুম বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ছবি ভাঙচুর ও চরম অবমাননা করে।

​এলাকায় মাদক ব্যবসা টিকিয়ে রাখা এবং সাধারণ মানুষের মনে ত্রাসের রাজত্ব কায়েম করতে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এই জঘন্য ঘটনায় গিদারী ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​দলীয় কার্যালয় ভাঙচুর ও শীর্ষ জাতীয় নেতাদের ছবি অবমাননার মতো ধৃষ্টতাপূর্ণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। অবিলম্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী এখলাছুর রহমান পুটু এবং তার সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির ৬ জন নেতৃবৃন্দ আহত হয়ে গাইবান্ধা সদর হাসাপাতালে এবং রংপুরে মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।

জনপ্রিয়

একসঙ্গে জন্ম, একসঙ্গে প্রয়াণ: গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

error: Content is protected !!

বিএনপি অফিসে পুটুর মাদক বাহিনীর নগ্ন তান্ডব! প্রধান মন্ত্রী ছবি ও অফিস ভাঙচুর: রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

প্রকাশের সময়: ০২:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬