সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে জন্ম, একসঙ্গে প্রয়াণ: গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ আল আরাফ (২) ও মিফতাহুল জান্নাত (২) নামের চাচাতো ও জ্যাঠাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অদ্ভুত এক সমাপতনে একই দিনে জন্মগ্রহণ করা এই দুই শিশু একই দিনে পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​মৃত আব্দুল্লাহ আল আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল জান্নাত একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো ও জ্যাঠাতো ভাই-বোন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

​একই দিনে জন্ম নেওয়া দুই শিশুর এমন আকস্মিক ও একসঙ্গে প্রয়াণে গোটা চৌধুরীপাড়া গ্রামজুড়ে শোকের মাতাল পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয়

error: Content is protected !!

একসঙ্গে জন্ম, একসঙ্গে প্রয়াণ: গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময়: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬