রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলিগের লিফলেট-পোস্টার তৈরির কারখানায় ডিবির অভিযান, দোকানমালিক ইমন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরের ২ নং রেলগেট এলাকায় ‘রাইট ট্র্যাক’ নামের একটি অনলাইন কম্পিউটারের দোকানে আকস্মিক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের লিফলেট ও প্রচারসামগ্রী তৈরির অভিযোগে আশিকুর রহমান ইমন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ মোড়সংলগ্ন ২ নম্বর রেলগেট এলাকার ওই দোকানে এই অভিযান চালানো হয়।

​পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, অভিযুক্ত আশিকুর রহমান ইমন দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি—যেমন প্রতিষ্ঠাবার্ষিকী, বিশেষ দিন এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গোপন ডিজিটাল পোস্টার, ব্যানার ও লিফলেট তৈরি করে আসছিলেন। এসব উসকানিমূলক প্রচারসামগ্রী তিনি নিয়মিত অনলাইন ইমেইলের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাকর্মীদের কাছে পাঠিয়ে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ওই দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

​এ ঘটনায় ডিবির পক্ষ থেকে জানানো হয়, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) এবং ২৭ ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২২, তারিখ ১৩ নভেম্বর ২০২৬।

​গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার  পাশাপাশি এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে এবং নেপথ্যে কারা অর্থায়ন বা মদদ দিচ্ছে, সে বিষয়ে নিবিড় তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয়

ফিল্মি কায়দায় ওষুধের দোকানে হামলা, কর্মচারীকে পিটিয়ে জখম ও শ্বাসরোধে হত্যার চেষ্টা!

error: Content is protected !!

আওয়ামীলিগের লিফলেট-পোস্টার তৈরির কারখানায় ডিবির অভিযান, দোকানমালিক ইমন গ্রেপ্তার

প্রকাশের সময়: ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬