সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসা থেকে মিলল গলিত লাশ

ডেক্স নিউজ : রাজধানীর ভাটারার পূর্ব সাঈদনগর এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সাঈদনগর মসজিদ গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজামান জানান, ‘একটি তৃতীয় তলা বাসার দ্বিতীয় তলার একটি রুমের খাটের নিচ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

জনপ্রিয়

অন্ধত্ব দূর ও রোগ প্রতিরোধে গাইবান্ধায় ৩.৫ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’

error: Content is protected !!

রাজধানীতে বাসা থেকে মিলল গলিত লাশ

প্রকাশের সময়: ০১:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০