শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠিকাদারি হরিলুট- দারিয়াপুর–আনন্দবাজার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ফুঁসে উঠেছে এলাকাবাসী

গাইবান্ধার দারিয়াপুর থেকে আনন্দবাজার (ময়নার বাজার) পর্যন্ত নির্মাণাধীন কার্পেটিং সড়কের কাজে চরম অনিয়ম, দুর্নীতি ও দায়সারা গোছের দায়মুক্তির অভিযোগ উঠেছে।

সালাম কাস্টমসের বাড়ির উঁচু ব্রিজ থেকে আনন্দবাজার পর্যন্ত অংশে নিয়মনীতির তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকল্পের নকশা পুরোপুরি কাটছাঁট করার অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় ভুক্তভোগী জনতা। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি উদ্বোধনের আগেই ধসে পড়ার উপক্রম হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

​স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কতৃর্পক্ষের চরম উদাসীনতা ও নজরদারির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক নির্মাণে প্রকাশ্য হরিলুটে মেতে উঠেছে। সড়কের দীর্ঘস্থায়িত্বের মূল ভিত্তি ‘সাব-বেজ’ তৈরিতে শিডিউল অনুযায়ী ইটের খোয়া দেওয়ার কথা থাকলেও, সেখানে নামমাত্র পচা ও ঝুরঝুরে ইটের খোয়ার সাথে অতিরিক্ত বালির মিশ্রণ দিয়ে মূল কাজ ধামাচাপা দেওয়া হচ্ছে। হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে সস্তা ও নিম্নমানের ওইসব পচা ইট।

​শুধু তাই নয়, সড়কের দুই পাশের সুরক্ষায় এজিংয়ের পাশে কোনো ধরনের সোল্ডার ও স্লোপের (মাটির সাপোর্ট) কাজই করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে। ভাঙনরোধে যে প্যালাসেডিং করা হয়েছে, তাও অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর। নিয়মানুযায়ী প্যালাসেডিংয়ের নিচে যে পরিমাণ সিসি (সিমেন্ট কংক্রিট) ঢালাই দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, ঠিকাদার তা চরম ফাঁকি দিয়ে নামমাত্র সিসি ব্যবহার করে বরাদ্দ লুটে নিয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের।

​সরেজমিনে পরিদর্শনে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “চোখের সামনে এভাবে সরকারি টাকার শ্রাদ্ধ আর জালিয়াতি মেনে নেওয়া যায় না। কদিন পরেই এই রাস্তা ভেঙে আবার আগের মতো গর্ত হবে। ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশ ছাড়া এমন পুকুরচুরি সম্ভব নয়।

​এলাকাবাসীর স্পষ্ট দাবি— অনতিবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ কাজ বন্ধ করে উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সিডিউল অনুযায়ী শতভাগ মানসম্মত ও টেকসইভাবে সড়কের কাজ পুনর্নির্মাণ না করা হলে, সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

জনপ্রিয়

দুই শিশুর কান্না ও এক নরপশুর লালসা: সুন্দরগঞ্জে ফুঁসে উঠেছে জনতা, শাস্তির দাবিতে উত্তাল বামনডাঙ্গা

error: Content is protected !!

ঠিকাদারি হরিলুট- দারিয়াপুর–আনন্দবাজার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রকাশের সময়: ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬