সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমদানি কমের অযুহাতে বাড়লো পেঁয়াজের দাম, সিন্ডিকেটকে দায়ী করলেন পাইকাররা

হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। গত দুই দিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫ থেকে ১৬ টাকা কেজিতে সেই পেঁয়াজ এখন কেজিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২১ টাকা দরে।

হিলি স্থলবন্দরে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দাম বাড়ার কথা আমদানিকারকরা বললেও কোরবানি ঈদকে সামনে রেখে আমদানি কমের অযুহাত দেখিয়ে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা বলে দাবি পাইকারদের।

এদিকে হিলি স্থলবন্দরের কিছু ব্যবসায়ীদের সাথে বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তারা অনেকেই বক্তব্য দিতে রাজি হয়নি। তারা সাংবাদিক দেখে পালিয়ে যায় এমনকি কিছিু কিছু ব্যবসায়ী জানান তাদের  কথা বলা নিষেধ আছে।

হিলি কাষ্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে দুই কর্ম দিবসে ভারতীয় ৭০ ট্রাকে ১ হাজার ৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

আমদানি কমের অযুহাতে বাড়লো পেঁয়াজের দাম, সিন্ডিকেটকে দায়ী করলেন পাইকাররা

প্রকাশের সময়: ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০