রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাষণ্ড পুত্রের পর এবার অভিযুক্ত সেই প্রধান শিক্ষিকাও বরখাস্ত: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতি নির্যাতনের বিচার শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা-মাকে অমানবিক নির্যাতনের অভিযোগে সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ উম্মে মাহবুবা খানম (সোমা আক্তার)-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্পত্তি লিখে নেওয়ার পর নিজের জন্মদাতা পিতা-মাতাকে ঘরছাড়া করা এবং আসবাবপত্র ভিজিয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

​উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের ৭৫ বছর বয়সী মাহাবুব ইসলাম দোলন ও তার ৭০ বছর বয়সী স্ত্রী হাসনা বেগমের একমাত্র সন্তান হাসানুর রহমান ও পুত্রবধূ সোমা আক্তার। অভিযোগ রয়েছে, কৌশলে সব সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই এই বৃদ্ধ দম্পতির ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। নিয়মিত ভরণপোষণ বন্ধ রাখা, শারীরিক ও মানসিক হেনস্থা এবং ঘর থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ছিল নিত্যদিনের।

​গত ৭ জানুয়ারি সকালে অসুস্থ এই বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য ওষধ কিনতে শহরে যান। এই সুযোগে পুত্রবধূ সোমা আক্তার তাদের শয়নকক্ষে প্রবেশ করে লেপ, তোষক, কাঁথা ও বালিশসহ সমস্ত ব্যবহৃত আসবাবপত্র বাইরে বের করে পানিতে ভিজিয়ে দেন। হাড়কাঁপানো শীতে বৃদ্ধ বাবা-মায়ের বিছানাপত্র নষ্ট করার এই দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন।

​সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও থানা পুলিশ। তারা স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ দম্পতিকে পুনরায় তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দেন। পুলিশ ওই দিনই ছেলে হাসানুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

​রংপুর বিভাগীয় উপ-পরিচালকের (প্রাথমিক শিক্ষা) কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে জানানো হয়, পলাশবাড়ী থানায় দায়েরকৃত মামলা (নম্বর-০৪, তারিখ ০৮/০১/২০২৬ খ্রিঃ) এবং দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক প্রধান শিক্ষক উম্মে মাহবুবা খানমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
​”বৃদ্ধ বাবা-মায়ের ওপর এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

​এই ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং সচেতন মহল প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

জনপ্রিয়

দীর্ঘ ৮ বছর পর গাইবান্ধা পুরাতন বাজার কমিটির নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

error: Content is protected !!

পাষণ্ড পুত্রের পর এবার অভিযুক্ত সেই প্রধান শিক্ষিকাও বরখাস্ত: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতি নির্যাতনের বিচার শুরু

প্রকাশের সময়: ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬