শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সোগা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রিপরিষদ সচিব ইশিহিডি সোগা। ৭১ বছর বয়সী সোগা পার্লামেন্টের সদস্যদের ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন। শিনজো অ্যাবের পদত্যাগের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) তার ডানহাত বলে পরিচিত সোগা প্রধানমন্ত্রী পদে জয়ী হয়েছেন। খবর: রয়টার্স ও এএফপি
এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন ইশিহিডি সোগা। নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে, ইশিহিডি সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস।

প্রার্থিতা ঘোষণার সময়েই দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী অ্যাবের শুরু করা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সোগা। যার মধ্যে অ্যাবের ‘অর্থনৈতিক কৌশল’ অ্যাবেনোমিক্স অন্যতম। দায়িত্বগ্রহণের পর করোনাভাইরাসের মোকাবেলার পাশাপাশি তাকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে।

মহামারীর কারণে জাপানের অর্থনীতি বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশটিতে জনসংখ্যার এক তৃতীয়াংশেরই বয়স ৬৫ বছরের বেশি।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সোগা

প্রকাশের সময়: ১২:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০