
গাইবান্ধায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও নব-নির্বাচিত কমিটির (২০২৬-২০২৯) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।

গাইবান্ধা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি জনাব ডা. আ: খ: ম: আসাদুজ্জামান (সাজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,

সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গাইবান্ধা জেলা শাখা ও প্রশাসক, জেলা পরিষদ, গাইবান্ধা, ডা. মো. রফিকুজ্জামান, সিভিল সার্জন, গাইবান্ধা, অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান, সহ-সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সভাপতি, বিপিএইচসিডিএ, রংপুর বিভাগ, শামসুর রহমান কোয়েল, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, বিপিএইচসিডিএ, রংপুর বিভাগ,আব্দুল আউয়াল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, বিপিএইচসিডিএ, রাজশাহী বিভাগ।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল কবির।

অনুষ্ঠানে বক্তারা বেসরকারি স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে নব-নির্বাচিত কমিটির বলিষ্ঠ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 























