মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিজিএফ’র বিপুল পরিমাণ চাল উদ্ধার: তদন্তে তিন সদস্যের কমিটি ​

গাইবান্ধার সুন্দরগঞ্জে জনৈক ব্যক্তির বসতবাড়িতে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৩৮৬ কেজি ভিজিএফ’র চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে মো. আবদুল মজিদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ভিজিএফ’র বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়, যা বর্তমানে স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মোছাঃ বিলকিস বেগমের জিম্মায় রাখা হয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম।

কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

​”ভিজিএফ’র চালের উৎস এবং এর সাথে জড়িত সিন্ডিকেট শনাক্তে কমিটি কাজ করছে। সরকারি চাল আত্মসাৎ বা অবৈধ মজুদের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

জনপ্রিয়

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

error: Content is protected !!

ভিজিএফ’র বিপুল পরিমাণ চাল উদ্ধার: তদন্তে তিন সদস্যের কমিটি ​

প্রকাশের সময়: ০৭:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬