বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি: এক সপ্তাহের আল্টিমেটাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে একক স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং অবৈধভাবে নিজেকে সভাপতি ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

এই ঘটনার প্রতিবাদে এবং বিতর্কিত কমিটি বিলুপ্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী নেতা বার্নাবাস টুডু।

​সংবাদ সম্মেলনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিমন বাস্কে সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ ও আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মনগড়া ও অগণতান্ত্রিক উপায়ে নিজেকে সভাপতি ঘোষণা করেছেন। সংগঠনের বিদ্যমান গঠনতন্ত্র সম্পূর্ণ উপেক্ষা করে তার এই পদ দখলকে ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারী’ হিসেবে আখ্যায়িত করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, এমন কর্মকাণ্ড ভূমি উদ্ধারের বৃহত্তর আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার একটি গভীর ষড়যন্ত্র।​নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই অবৈধ ও স্বঘোষিত কমিটি বিলুপ্ত করতে হবে। অন্যথায় সাধারণ ভূমিহীন মানুষ ও আন্দোলনকারীদের সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব জাফরুল ইসলাম, সমন্বয়কারী সুফল হেমব্রম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ এবং প্রচার সম্পাদক আতাউর রহমান সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

error: Content is protected !!

স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি: এক সপ্তাহের আল্টিমেটাম

প্রকাশের সময়: ০৪:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬