বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার, সেবনরত অবস্থায় আটক আরও ২

গাইবান্ধা গোয়েন্দা  পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে জনবিরক্তি সৃষ্টি ও মাদক সেবনের দায়ে আরও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানাধীন ০৮ নং মনোহর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ঘোড়াবান্ধা (মধ্যপাড়া) গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ মেহেদী হাসান মিনারুলের বসতবাড়ির শয়ন কক্ষ থেকে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০০ (একশত) পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন-ঘোড়াবান্ধা মধ্যপাড়ার বাসিন্দা রমজান আলী আকন্দের ছেলে মেহেদী হাসান মিনারুল (২৭) এবং পাড়া আমলাগাছির আব্দুস সাত্তার সরকারের ছেলে ইসরাফিল সরকার কেনু (৪০)।

একই সময়ে মিনারুলের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর নেশা জাতীয় দ্রব্য সেবন করে মাতলামি ও জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— পুটিমারী গ্রামের মৃত সাইদার রহমানের ছেলে মোঃ সাদনান আহমেদ শুভ (২৩) এবং গাইবান্ধা সদরের পূর্ব কোমড়নই কুঠিপাড়া এলাকার মৃত সাজু মিয়ার ছেলে মোঃ সবুজ সরকার (৩৫)।

পুলিশ জানায়, ইয়াবাসহ ধৃত প্রথম দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, জনপথে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অপর দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গ্রেফতার দেখিয়ে নন-এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

১০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার, সেবনরত অবস্থায় আটক আরও ২

error: Content is protected !!

১০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার, সেবনরত অবস্থায় আটক আরও ২

প্রকাশের সময়: ০৬:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬