সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারের যন্ত্রণা সইতে না পেরে আত্নহত্যার পথ বেছে নিলেন মোতাল্লেব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মরণব্যাধি ক্যানসারের অসহনীয় শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আব্দুল মোতালেব আলী (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

​আজ সকাল ১০ টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর হাজীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মোতালেব আলী ওই গ্রামের মৃত আরদশ আলীর ছেলে। ​স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোতালেব আলী ক্যানসার রোগে ভুগছিলেন। চিকিৎসা চললেও সম্প্রতি তার শারীরিক যন্ত্রণা চরম আকার ধারণ করে। সোমবার সকালে পরিবারের অলক্ষে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে তিনি তীরের সাথে ফাঁস দেন।

​খবর পেয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই শাহীন জানান, “দীর্ঘদিনের ক্যানসারের যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

error: Content is protected !!

ক্যানসারের যন্ত্রণা সইতে না পেরে আত্নহত্যার পথ বেছে নিলেন মোতাল্লেব

প্রকাশের সময়: ০৪:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬