শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এডিপির অর্থে ২৪ নারী শিক্ষার্থী পেল বাইসাইকেল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শিক্ষা কার্যক্রমে গতি ফেরাতে ও দুর্গম এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে গাইবান্ধার ফুলছড়িতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২৪ জন মেধাবী ও অনগ্রসর নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

​উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন।

​অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে এনসিপি নেতা জাহিদ হাসান জীবন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. আবু মোতালেব, উপজেলা এলজিইডি কর্মকর্তা তৌহিদুল করিম সরকার, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, চরাঞ্চল ও অবহেলিত এলাকার নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার ক্ষেত্রে যাতায়াতই অন্যতম প্রধান বাধা। এডিপির বরাদ্দের মাধ্যমে নেওয়া এই পদক্ষেপ ছাত্রীদের ঝরে পড়া রোধ করবে, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করবে এবং তাদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপকারভোগী শিক্ষার্থীরাও।

জনপ্রিয়

এডিপির অর্থে ২৪ নারী শিক্ষার্থী পেল বাইসাইকেল

error: Content is protected !!

এডিপির অর্থে ২৪ নারী শিক্ষার্থী পেল বাইসাইকেল

প্রকাশের সময়: ০৮:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬