বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিনের মিছিলে নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বের করা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে লিটু শেখ নামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

​আটক লিটু শেখ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা গ্রামের বাদশা শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ পুঠিয়ার মাঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটু শেখ। পরবর্তীতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

​এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত লিটু শেখকে আটক করে পুলিশ।

​গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

শেখ হাসিনার জন্মদিনের মিছিলে নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

error: Content is protected !!

শেখ হাসিনার জন্মদিনের মিছিলে নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশের সময়: ১২:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬