সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মোটরসাইকেল তল্লাশি করে ৮৩২ পিস ইয়াবাসহ আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

​শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে  সুজা মিয়া  এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে  নুরুজ্জামান মিয়া ।

​এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি  আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরগঞ্জের বালারছিড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে আরোহীদের হেফাজত থেকে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০ টাকা এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে দুজনকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়।

​এসআরবি জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

চিকিৎসাসেবায় গাইবান্ধাবাসীর পাশে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক: প্রাইম হাসপাতালে শুরু হলো চেম্বার

error: Content is protected !!

সুন্দরগঞ্জে মোটরসাইকেল তল্লাশি করে ৮৩২ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের সময়: ০২:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬