মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 ভ্রাম্যমান আদালতে পাঁচ জুয়ারীকে ১০ দিন করে কারাদন্ড

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ৫ জুয়ারীর প্রত্যেককে ১০দিনের কারদন্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলীর নির্দেশে
এসআই সাইদুর রহমান সরকারের নেতৃত্বে বুধবার (১৭ জুন) ভোর রাতে পুলিশের একটি
দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের আনছারের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় আটক করে।

বুধবার বিকেলে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন তাদের প্রত্যেককে ১০ দিনের করে কারাদন্্ড প্রদান করেন। কারাদÐ প্রাপ্তরা হলেন ফজলুপুর ইউনিয়নের
খাটিয়ামারী গ্রামের নবী শেখের পুত্র আজম শেখ (৩০) ও দুদু মন্ডলের ছেলে জানিক মন্ডল
(৩২), মধ্য খাটিয়ামারী গ্রামের মজিবর রহমানের পুত্র রফিকুল ইসলাম (৩০) ও সোলায়মান হোসেনের পুত্র ওমর আলী (৩৪) এবং গজারিয়া গ্রামের মধ্য গলনা গ্রামের মৃত. সামছুল
হকের পুত্র শহিদুল ইসলাম (৪৮)। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বিষয়টি
নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তদের গাইবান্ধা জেল হাজতে প্রেরণ
করা হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় জমি বিরোধে হত্যা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!

 ভ্রাম্যমান আদালতে পাঁচ জুয়ারীকে ১০ দিন করে কারাদন্ড

প্রকাশের সময়: ০৭:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০