শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু কমেছে

ডেক্স নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৬ হাজার ৬৮৪ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে। রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার ১৭৮, শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৬৪ ও সোমবার ২৪৫ মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার

error: Content is protected !!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু কমেছে

প্রকাশের সময়: ০৫:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১