বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালবোঝাই ট্রাকচাপায় সামছুল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামছুল ইসলাম উপজেলার সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে কামদিয়া যাওয়ার পথে একটি চালবোঝাই ট্রাক সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে সাইকেল চালিয়ে আসছিলেন সামছুল ইসলাম। এ সময় সাইকেলের পেছনে থাকা একটি শিশু হঠাৎ লাফ দিয়ে নেমে যায়। এতে সাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সামছুল ইসলাম ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

সরকারি হাসপাতালের টিকিটে আয়ুর্বেদিক ‘রক্ত পরিশোধক’ সিরাপ লিখে কতটা সুবিধা পাচ্ছেন ডা: আরামুল হক! চিকিৎসার নামে কী চলছে গাইবান্ধায়?

error: Content is protected !!

ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময়: ০৬:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫