শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় মুহুরী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদরে প্রকাশ্যে কুড়াল  দিয়ে হামলার শিকার হয়েছেন জর্জ কোর্টের এক মুহুরী। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ঘটিকার  সময় বল্লমঝাড় সারের বাজারের দক্ষিণ পাশে রাস্তার ধারে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

নিহত সুজন কুমার (৩৮), পিতা মৃত নিরঞ্জন চন্দ্র সাহা, সাং-খামার বল্লমঝাড়, থানা-সদর, জেলা-গাইবান্ধা। তিনি গাইবান্ধা জর্জ কোর্টের  একজন পরিচিত মুহুরী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে  সুজন কুমার নিজ বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়।

 সেখানে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।কুড়ালের আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুজন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করাতে নিয়ে যান।পথিমধ্যেই  তার মৃত্যু ঘটে।

হামলার পেছনে পূর্ব শত্রুতা, পেশাগত দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

গাইবান্ধা সদর থানা-র অফিসার ইনচার্জ  মুঠোফোনে বলেন—“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে আমাদের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার এবং এলাকাবাসী।

জনপ্রিয়

মধ্যরাতে আকস্মিক মিছিল করায় গোবিন্দগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

error: Content is protected !!

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় মুহুরী নিহত

প্রকাশের সময়: ১০:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬