মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া আইডি ‘চমক টিভি’র অপপ্রচার: গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার তীব্র প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক কায়ছার প্লাবনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ‘চমক টিভি’ নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে প্রচার করা এই বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​সোমবার (৩ আগস্ট) শহরের হকাস মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন সংগঠনের সভাপতি ও জেলা বারের এপিপি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।

​লিখিত বিবৃতিতে অ্যাডভোকেট ফকু উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ চক্রান্তকারী চক্র পরিকল্পিতভাবে কায়ছার প্লাবনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে। গত ২ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে ‘চমক টিভি’ নামের ওই ভুয়া আইডি থেকে এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করা হয়, যা মূলত তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নজরে আসার পরপরই গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি। একই সাথে, তথ্যের সত্যতা যাচাই না করে যেকোনো বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুশফিকুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম আহমেদ রানা, ফয়সাল জনি, সঞ্জয় সাহা, মাহাবুবুর রহমান, আঞ্জুয়ারা বেগম, সুমি আক্তার ও পিয়াস হোসেনসহ নেতৃবৃন্দ।

​প্রতিবাদ সভা শেষে সংগঠনের প্রতিনিধি দল গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জের হাতে এক স্মারকলিপি তুলে দেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানান।

জনপ্রিয়

error: Content is protected !!

ভুয়া আইডি ‘চমক টিভি’র অপপ্রচার: গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার তীব্র প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময়: ১০:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬