
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটোন মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটোন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন টিটোন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্মরত এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 


















