বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ দমন ও কর্মদক্ষতায় বাজিমাত: রংপুর রেঞ্জের ‘সেরা’র মুকুট গাইবান্ধা পুলিশ সুপারের মাথায়

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ হিসেবে গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা পুলিশ। অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কর্মদক্ষতার বিচারে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।

​অদ্য ০৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সভায় রেঞ্জাধীন সকল জেলার অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি ও পুলিশের বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

​মূল্যায়ন শেষে সার্বিক কর্মদক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় গাইবান্ধা জেলা পুলিশকে রেঞ্জের সেরা জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।

​সভায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এই অর্জন গাইবান্ধা জেলা পুলিশের গতিশীল কার্যক্রমকে আরওাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয়

তারেক রহমানের সহায়তা নিয়ে তৌফিকের বাড়িতে মন্ত্রী, পাশে থাকার আশ্বাস

error: Content is protected !!

অপরাধ দমন ও কর্মদক্ষতায় বাজিমাত: রংপুর রেঞ্জের ‘সেরা’র মুকুট গাইবান্ধা পুলিশ সুপারের মাথায়

প্রকাশের সময়: ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬