রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়িসহ সুন্দরগঞ্জে চার মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর ৪টা ২৬ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এর ঠিক দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে নিকটবর্তী গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয়টি এবং ভোর ৪টা ৩০ মিনিটে ওই স্কুলের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। ভোরের নীরবতায় বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যাওয়া আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

​ঘটনার বর্ণনা দিয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের নামাজের কিছুক্ষণ আগে হঠাৎ বিকট শব্দে আমার বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্কুলের সামনে ও দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণের আওয়াজ পাই। এই এলাকায় এমন ঘটনা কখনো ঘটেনি। বিকট শব্দে পরিবারসহ আমরা চরম আতঙ্কিত হয়ে পড়ি। প্রতিবেশীরাও বাইরে বের হয়ে আসেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।’

​খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ (খোসা) উদ্ধার করে।

​সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ জানান, খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জনপ্রিয়

গাইবান্ধা সদর হাসপাতালে টেন্ডার জালিয়াতির মহোৎসব: নেপথ্যে তত্ত্বাবধায়ক লিংকন ও হিসাবরক্ষক হিরু

error: Content is protected !!

সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়িসহ সুন্দরগঞ্জে চার মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময়: ০২:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬