মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্য বাস্তবায়নে গাইবান্ধা আদর্শ কলেজে চারা বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলেজের সবুজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ জনাব একেএম জার্জিস কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহামুদুন নবী টিটুল এবং গাইবান্ধা আদর্শ কলেজের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ সহ অন্যান্নরা । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি জনাব মো. হারুন-অর-রশীদ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

​বক্তারা জানান, দেশব্যাপী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনা শেষে অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নদী আর দূরত্ব যেন নাগরিক সেবার বাধা না হয়: গাইবান্ধায় জেলা প্রশাসক

error: Content is protected !!

২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্য বাস্তবায়নে গাইবান্ধা আদর্শ কলেজে চারা বিতরণ

প্রকাশের সময়: ০৭:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬