রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

​শনিবার (২৬ সেপ্টেম্বর)  রাত পৌনে তিনটার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন শিবপুর সড়কের একটি কালভার্টের নিচে এ অভিযান চালানো হয়।

​এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ দল শিবপুর সড়কের ওই কালভার্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় কালভার্টের নিচে সাদা রঙের একটি প্লাস্টিকের কাটা বস্তা দেখতে পান অভিযানকারীরা। পরে বস্তার ভেতর তল্লাশি চালিয়ে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

​অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক, ডিবি পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগ

error: Content is protected !!

কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন

প্রকাশের সময়: ০২:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬