সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া হিজড়া’ সেজে চাঁদাবাজি! রানীর পুরুষাঙ্গ পরীক্ষার দাবিতে ডিবি রোড কাঁপাল গাইবান্ধার তৃতীয় লিঙ্গ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রংপুরের বহুল আলোচিত সংসদ সদস্য পদপ্রার্থী ‘রানী হিজড়া’ ওরফে রানার আসল পরিচয় কী—তিনি কি সত্যিই তৃতীয় লিঙ্গের, নাকি ছদ্মবেশী পুরুষ? এই প্রশ্নের জবাব ও চাঁদাবাজির প্রতিকার চাইতে এবার রাজপথে নামলেন গাইবান্ধার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা।

​জেলা গুরু মা মৌ খাতুনের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র ও ব্যস্ততম ডিবি রোড কার্যত অচল করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় হিজড়া সম্প্রদায়ের মানুষ। হঠাৎ করে সড়ক আটকে অবস্থান নেওয়ায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েন।

​বিক্ষোভকারীদের দাবি, রানীর আসল নাম রানা এবং তিনি মূলত একজন পুরুষ মানুষ। তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে তিনি নিজ স্বার্থ হাসিল করছেন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, নিরপেক্ষ একটি মেডিকেল পরীক্ষার মাধ্যমে রানার শারীরিক লিঙ্গ পরিচয় প্রকাশ্যে আনা হোক।

​সমাবেশে আরও অভিযোগ তোলা হয়, রানার বিরুদ্ধে চাঁদা দাবির মারাত্মক অভিযোগ রয়েছে। গাইবান্ধাসহ আশেপাশের বিভিন্ন জেলার তৃতীয় লিঙ্গের সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মৌ খাতুন ও তার অনুসারীরা।

​বিক্ষোভকারীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জানান, রানার কথিত লিঙ্গ পরিচয় নিশ্চিত করতে দ্রুত মেডিকেল বোর্ডের ব্যবস্থা করতে হবে এবং চাঁদা দাবির পাশাপাশি হিজড়া সম্প্রদায়ের ওপর হুমকির ঘটনায় রানার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।

জনপ্রিয়

মোবাইল চুরির অপবাদে ব্যক্তিকে গণপিটুনি: আইন নিজের হাতে তুলে নেওয়ার তীব্র ক্ষোভ

error: Content is protected !!

ভুয়া হিজড়া’ সেজে চাঁদাবাজি! রানীর পুরুষাঙ্গ পরীক্ষার দাবিতে ডিবি রোড কাঁপাল গাইবান্ধার তৃতীয় লিঙ্গ

প্রকাশের সময়: ০১:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬