সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির ডিও ছিঁড়ে আওয়ামী লীগ নেতা ভগ্নিপতিকে সভাপতি করতে প্রধান শিক্ষকের ‘পকেট কমিটি’, ইউএনও বরাবর অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সরকারি বিধিমালা ও স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ (ডিও লেটার) বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের আপন ভগ্নিপতিকে সভাপতি বানাতে স্কুল কমিটি গঠনে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা হক্কানীর বিরুদ্ধে। আইন লঙ্ঘন করে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​আজ রোববার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সুপারিশপ্রাপ্ত সভাপতি পদপ্রার্থী মো. আমজাদ হোসেন এই লিখিত অভিযোগ দাখিল করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষা বোর্ডের বিদ্যমান নিয়মানুযায়ী স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে ৩ জন বিশিষ্ট ব্যক্তির নামের তালিকা বোর্ডে পাঠানোর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক আছমা হক্কানী সেই বিধিমালার তোয়াক্কা না করে চরম স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন। তিনি এমপির সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নাম সম্পূর্ণ পাশ কাটিয়ে নিজের আপন ভগ্নিপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রিপন প্রামাণিককে পুনরায় সভাপতি পদে বসাতে গোপনে একটি মনগড়া তালিকা প্রস্তুত করেন।

​প্রধান শিক্ষকের এহেন নজিরবিহীন স্বজনপ্রীতি ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই পক্ষপাতদুষ্ট ও অবৈধ তালিকা বাতিল করে বিধি অনুযায়ী বৈধ কমিটি গঠনের মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

জনপ্রিয়

মোবাইল চুরির অপবাদে ব্যক্তিকে গণপিটুনি: আইন নিজের হাতে তুলে নেওয়ার তীব্র ক্ষোভ

error: Content is protected !!

এমপির ডিও ছিঁড়ে আওয়ামী লীগ নেতা ভগ্নিপতিকে সভাপতি করতে প্রধান শিক্ষকের ‘পকেট কমিটি’, ইউএনও বরাবর অভিযোগ

প্রকাশের সময়: ০৩:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬