শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় হামলায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, চক মাকড়া গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি এবং সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণের দাবি জানিয়ে নির্মাণকাজে বাধা দেন।

​এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জিহাদ আকন্দ ও তার লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

স্থানীয় ব্যবসায়ীদের পেটে লাথি, শিক্ষাপ্রতিষ্ঠানের বুকে মেলা: চেম্বারের সাইনবোর্ডে বহিরাগত চক্রের হরিলুট

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময়: ০৪:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬