সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলন ড্রেজার ও সরঞ্জাম জব্দ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় একটি অবৈধ ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ অভিযান চালানো হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রামনগর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের ফসলি জমি ও নদীর তীর ভাঙনের ঝুঁকিতে পড়েছিল। খবর পেয়ে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্তের নেতৃত্বে প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।

​অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখান থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

​এ বিষয়ে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন এবং এর পরিবহন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

সাঘাটায় অবৈধ বালু উত্তোলন ড্রেজার ও সরঞ্জাম জব্দ

error: Content is protected !!

সাঘাটায় অবৈধ বালু উত্তোলন ড্রেজার ও সরঞ্জাম জব্দ

প্রকাশের সময়: ০৪:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬