বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য সামগ্রী বিতরন করলেন পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে হতদরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২’শ হতদরিদ্রদের মাঝে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বান্দরবানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ টহল জোরদার করেছে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে বান্দরবানে এবার ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৪৭ মেট্রিকটন ও পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আপনারা ভিক্ষারী নয়,এই করোনা কারণে উদ্ভুত্ত পরিস্থিতিতে খেটেখাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পরায় প্রধান মন্ত্রীর নির্দেশে আপণাদেরকে মানবিক সহায়তা দিচ্ছে।

জনপ্রিয়

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

error: Content is protected !!

খাদ্য সামগ্রী বিতরন করলেন পার্বত্য মন্ত্রী

প্রকাশের সময়: ০৪:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০